সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

পিকে হালদারের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার প্রশান্ত কুমার (পিকে) হালদারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো তথ্য আসেনি বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা জেনেছি পিকে হালদার গ্রেপ্তার হয়েছে। তিনি বাংলাদেশের ওয়ারেন্টেড ব্যক্তিত্ব। আমরা ইন্টারপোলের মাধ্যমে তাকে অনেক দিন ধরেই চাচ্ছিলাম। তিনি এখন গ্রেপ্তার হয়েছে আমাদের কাছে এখনও অফিশিয়ালি কোনো তথ্য দেশে আসেনি।’

১৫ মে (রবিবার) জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পিকে হালদারকে দেশে ফেরানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তার বিষয়ে যা করবো আইনগতভাবেই করব এবং আইনগতভবেই তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

এর আগে শনিবার পলাতক বাংলাদেশি ব্যবসায়ী পিকে হালদার এবং তার দুই সহযোগীকে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী ডিরেক্টরেট অব এনফোর্সমেন্ট (ইডি)।

গ্রেপ্তার বাকি দুজন হলেন-হালদারের সহযোগী প্রীতিশ কুমার হালদার ও প্রাণেশ কুমার হালদার।

বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন কর্তৃক মানি লন্ডারিং এবং অবৈধভাবে অর্জিত সম্পদ অর্জনের অভিযোগ আনার পর থেকে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি হালদার পলাতক ছিলেন।

অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ‘পিকে হালদার জালিয়াতি করে শিবশঙ্কর হালদার নামে একজন ভারতীয় নাগরিক হিসাবে নিজেকে পরিচয় দিয়ে আসছিলেন।’

—ইউএনবি