সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

কক্সবাজারে ২ পর্যটক তরুণীর রহস্যজনক মৃত্যু, আটক ৩

কক্সবাজারে দুই পর্যটক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার কক্সবাজার সদর হাসপাতালে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন-মারফুয়া খানম (২৩) ও যাত্রাবাড়ী এলাকার লাবণী আকতার।

কক্সবাজারের রয়েল টিউলিপ হোটেলের নিরাপত্তা কর্মকর্তা মেজর (অবসরপ্রাপ্ত) রফিকুল ইসলাম বলেন, বুধবার সকালে মারফুয়া খানম (২৩) ও নাছির উদ্দিন (২৬) নামে দুজন স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেল রয়েল টিউলিপে উঠেন। এরপর তারা ব্যাগসহ অন্যান্য জিনিসপত্র হোটেল কক্ষে রেখে সমুদ্র সৈকতে নামেন। দুপুরে খাবার শেষে নিজেদের কক্ষে অবস্থান নেন দুজন। এর কিছুক্ষণ পর তরুণীর শ্বাসকষ্টজনিত সমস্যার কথা অবহিত করা হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, ওই তরুণীর লাশ ময়নাতদন্তের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। একইসঙ্গে স্বামী পরিচয় দেয়া নাছির উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রেমিক-প্রেমিকা বলে স্বীকারোক্তি দিয়েছেন।

তিনি আরও বলেন, ওই তরুণীর অভিভাবকদের কাছে খবর পাঠানো হয়েছে। তারা কক্সবাজারে পৌঁছার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এর আগে বুধবার দুপুরে কক্সবাজার সদর হাসপাতালে চারদিন চিকিৎসাধীন থাকার পর এক পর্যটক তরুণীর মৃত্যু হয়। গত ১১ মে ঢাকা থেকে চার বন্ধুর সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসে হোটেল বিচ হলিডে-তে উঠেন ওই তরুণী। গত ১৪ মে সকালে সেখানে তরুণীটি অসুস্থ হয়ে পড়লে বন্ধুরা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন।

অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় তরুণীর সঙ্গে আসা চার বন্ধুর মধ্যে দুজনকে আটক করা হয়েছে।

—ইউএনবি