সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

যুদ্ধাপরাধ: মৌলভীবাজারের ৩ জনের মৃত্যুদণ্ড

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজারের আবদুল আজিজসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

দণ্ডপ্রাপ্ত অপর দুজন হলেন আবদুল মান্নান ওরফে মোনাই ও আবদুল মতিন (পলাতক)।

বৃহস্পতিবার শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেন।

আসামিদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ, নির্যাতন ও অপহরণসহ পাঁচটি অভিযোগ প্রমাণিত হয়েছে।

আদালতে আসামিপক্ষে এম সারোয়ার হোসেন ও আবদুস সাত্তার পালোয়ান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর মুকলেসুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন খান মুন্নি।

প্রসিকিউশন অনুসারে, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ২০১৪ সালের ১৬ অক্টোবর তিন আসামির বিরুদ্ধে তদন্ত শুরু করে। ২০১৬ সালের ১৪ নভেম্বর তদন্ত শেষ হয়। ওই বছরের ২৯ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

একই বছরের ১ মার্চ আবদুল মান্নান ও আবদুল আজিজকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাদের দুজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করে কারাগারে পাঠানো হয়।

—ইউএনবি