সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পাওয়া এলিজাবেথ বর্নিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৩০ বছরের মধ্যে দেশটির প্রথম নারী হিসেবে এই পদে অধিষ্ঠিত হওয়ার গৌরব অর্জন করেছেন এলিজাবেথ বর্নি।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি অভিনন্দন পত্রে নতুন ফরাসি প্রতিপক্ষের প্রতি তার আস্থা প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী বিজ্ঞপ্তিতে বলেন, ‘একজন রাজনীতিবিদ ও প্রশাসক হিসাবে আপনার অভিজ্ঞতা দায়িত্বগুলো কার্যকরভাবে পালনে আপনাকে সহায়তা করবে।

শেখ হাসিনা বলেন, ‘আমাদের অংশীদারিত্বের বিষয়বস্তুকে আরও বৈচিত্র্যময় করতে আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি নতুন ফরাসি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, সুখ এবং সাফল্য এবং ফরাসি প্রজাতন্ত্রের বন্ধুত্বপূর্ণ জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

—-ইউএনবি