সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

চট্টগ্রাম বন্দরে বার্জের আঘাতে কন্টেইনারবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত

চট্টগ্রাম বন্দরের জেটিতে থাকা একটি কনটেইনার জাহাজকে ধাক্কা দিয়ে ফুটো করে দিয়েছে ‘মদিনা-৭’ নামের একটি বার্জ। ক্ষতিগ্রস্ত কন্টেইনার জাহাজটির নাম এমভি এক্সপ্রেস কোহিমা।

জাহাজটির এক বর্গফুটের বেশি ফুটো হয়ে গেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৩১ মে) সকালে এমভি এক্সপ্রেস কোহিমাকে টিএসপি জেটিতে নেয়া হয়েছে মেরামত করার জন্য। এ সময় জাহাজটিতে ৯২ টিইইউস রপ্তানি পণ্যভর্তি কনটেইনার ছিল।

বন্দর সূত্র জানায়, সোমবার (৩০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে বার্জটি আঘাত হানে কনটেইনার জাহাজটিতে। এ সময় জাহাজটিতে ৯২ টিইইউস রপ্তানি পণ্যভর্তি কনটেইনার লোড করা হয়েছিল।

আঘাতের পর কনটেইনার লোড-আনলোড অপারেশন বন্ধ করে দেয়া হয়। ব্যালেন্সের জন্য জাহাজে আগে থেকে থাকা ১৩৭ টিইইউস কনটেইনার আনলোড করা হয়।

বন্দর কর্তৃপক্ষ বার্জটি আটকের পর জরিমানা করেছে।

এমভি এক্সপ্রেস কোহিমার স্থানীয় এজেন্ট সীকনের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, আমাদের জাহাজটি মেরামতের জন্য টিএসপি জেটিতে নেয়া হয়েছে। সেখানে সার্ভে করে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে। বার্জের আঘাত পানির লেবেল থেকে ওপরে হওয়ায় বড় বিপদ থেকে রক্ষা হয়েছে।

তিনি জানান, বুধবার (১ জুন) এমভি এক্সপ্রেস কোহিমা রপ্তানি পণ্যভর্তি কনটেইনার লোড শেষে বন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল।

—ইউএনবি