সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

কুষ্টিয়ায় কলেজ শিক্ষকের ডান হাতের কবজি কেটে নিলো দুর্বৃত্তরা

কুষ্টিয়ায় এক কলেজ শিক্ষকের ডান হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের বংশীতলা নতুন ব্রীজের ওপর এ ঘটনা ঘটে।

হামলার শিকার আহত কলেজ শিক্ষক তোফাজ্জেল বিশ্বাস (৫২) কুমারখালী বাঁশগ্রাম আলাউদ্দিন আহম্মেদ ডিগ্রী কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক এবং ওই উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকার জালা বিশ্বাসের ছেলে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, তোফাজ্জেল বিশ্বাস বংশীটোলা নতুন সেতুতে পৌঁছালে ১০-১৫ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তার ডান হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করে পালিয়ে যায়। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।

—-ইউএনবি