সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

গোমস্তাপুরে ১৩ মামলার আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র জব্দ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাহিরুল ইসলাম (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বোয়ালিয়া ইউপির বাগডাংগা বিলের কাছে রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন জব্দ করা হয়েছে বলে দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তার জাহিরুল ইসলাম উপজেলার চৌডালা ইউপির নন্দলালপুর এলাকার সাদিকুল ইসলামের ছেলে। তার নামে ১৩টি মামলা রয়েছে।

র‌্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানি কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে বোয়ালিয়া ইউপির বাগডাংগা বিলের কাছে থেকে জাহিরুল ইসলামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার জাহিরুল দুটি অস্ত্র মামলা, একটি বিস্ফোরক আইনে মামলা, তিনটি মাদক মামলা, দুটি চুরি মামলা ও পাঁচটি ডাকাতি মামলাসহ মোট ১৩টি মামলার আসামি।

র‌্যাব জানায়, গ্রেপ্তারের সময় জাহিরুলের কাছ থেকে দুটি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

—ইউএনবি