সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

যশোরে ১৩ কোটি ৫৮ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ৬

যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুরে ১৩ কোটি ৫৮ লাখ ৮০ টাকা মূল্যের ১৫ কেজি ৮শ’ গ্রাম ওজনের ১৩৫ পিস স্বর্ণের বারসহ ছয় জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার গভীর রাত ৩টার দিকে বিজিবি ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

বুধবার যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন-বেনাপোলের আব্দুল জব্বারের ছেলে জাহিদুল ইসলাম, আতিয়ার রহমানের ছেলে নাজমুল হোসেন, চাঁদপুরের রশিদ মিয়াজির ছেলে আরিফ মিয়াজী, কুমিল্লার সিরাজুল ব্যাপারীর ছেলে শাহজালাল, মাদারীপুরের কামাল হোসেনের ছেলে আবু হায়াত জনি ও নারায়ণগঞ্জের মতিউল্লাহ ব্যাপারীর ছেলে রবিউল ইসলাম রাব্বি।

শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, আটক ব্যক্তিরা ঢাকা থেকে স্বর্ণের বার নিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিল।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে এই বিজিবি কর্মকর্তা জানান।

—ইউএনবি