সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

সিলেট বিমানবন্দরে স্বর্ণের বারসহ আটক ১

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক দশমিক ১৬ কেজি ওজনের একটি সোনার বারসহ একজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কাস্টমস কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

আটক মইনুল ইসলাম শাকিল সিলেটের জৈন্তাপুর উপজেলার বাসিন্দা।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমসের ডেপুটি কমিশনার মো. আল আমিন জানান, আজ সকালে মইনুল দুবাই থেকে আসেন। গ্রিন চ্যানেল দিয়ে যাওয়ার সময় তাকে তল্লাশির জন্য থামানো হয়।

তিনি বলেন, ‘আমরা তার ব্যাগে লুকানো সোনার বার পেয়েছি। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।’

—ইউএনবি