সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

খুলনায় ধর্ষণ মামলায় পিবিআই পরিদর্শক মাসুদ কারাগারে

খুলনায় আলোচিত কলেজ ছাত্রী ধর্ষণ মামলার আসামি পিবিআই পরিদর্শক মঞ্জুর হাসান মাসুদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর বিচারক মোসা. দিলরুবা সুলতানা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মাসুদ আদালতে জামিন প্রার্থনা করলে তা নামঞ্জুর করা হয়।

ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অলোকানন্দ দাস এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, আসামি মাসুদ ২৬ মে উচ্চ আদালত থেকে এ মামলায় ১৪ দিনের অন্তবর্তী জামিন লাভ করেন। বুধবার উচ্চ আদালতের জামিন মেয়াদের শেষ দিন ছিল। নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে গত ১৫ মে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে পিবিআই ইন্সপেক্টর মঞ্জুরুল আহসান মাসুদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে খুলনা মহানগরীর ছোট মির্জাপুরস্থ একটি বেসরকারি প্রতিষ্ঠানে। ওইদিন দুপুরে কলেজ পড়ুয়া ভুক্তভোগীকে নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন সাংবাদিকদের এ সময় জানান, ওই কলেজছাত্রী পিবিআই ইন্সপেক্টর মাসুদের কাছে মোবাইল বা ফেসবুকে ছবি সংক্রান্ত বিষয় নিয়ে পাঁচ দিন আগে আসে। এ সুযোগে তাকে সহযোগিতা করার কথা বলে ১৫ মে দুপুর সাড়ে বারোটার দিকে ছোট মির্জাপুরের কাগজী হাউজের ওই অফিসে নিয়ে যায় মাসুদ। সেখানেই তাকে ধর্ষণ করে। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য উক্ত অফিসের তালা ভেঙ্গে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কেএমপি’র উপ-পুলিশ কমিশনার সোনালী সেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ওই কলেজছাত্রীর মেডিকেল পরীক্ষা সম্পন্নের পর এ ঘটনায় থানায় মামলা হয়।

—ইউএনবি