সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

বাজেট ২০২২-২৩: কৃষি, খাদ্য ও মৎস খাতে ৩৩,৬৯৮ কোটি টাকা বরাদ্দ

প্রতীকী ছবি

২০২২-২৩ অর্থবছরের বাজেটে কৃষি, খাদ্য ও মৎস্য খাতে ৩৩ হাজার ৬৯৮ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে যা বিদায়ী অর্থবছর ২০২১-২২ এ ছিল ২৪ হাজার ৩৪৫ কোটি টাকা।
বরাদ্দের ঘোষণা দিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, সরকার মৎস ও মৎস্যজাত পণ্যের গুণগত ও সুরক্ষা মান নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, “আমরা ‘ইলিশ মাছ ব্যবস্থাপনা কর্মপরিকল্পনা’ প্রণয়ন করেছি এবং এর বাস্তবায়ন শুরু করেছি। এই কর্মপরিকল্পনার অধীনে প্রজনন মৌসুমে সমুদ্রে বছরের ৬৫ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।’
এছাড়া প্রতি বছর নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা ধরা নিষিদ্ধ করা হয়। এ জন্য জেলে পরিবারগুলোকে ভালনারাবেল গ্রুপ ফিডিংয়ের (ভিজিএফ) মাধ্যমে সহায়তা প্রদান করা হয়। এভাবে সরকার ইলিশের উৎপাদন দ্বিগুণেরও বেশি বাড়াতে সক্ষম হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
২০০৮-২০০৯ অর্থবছরে যেখানে ইলিশ উৎপাদন ছিল ২ দশমিক ৯৯ মিলিয়ন মেট্রিক টন ২০২০-২১ অর্থবছরে সেটি বেড়ে ৫ দশমিক ৬৫ লাখ মেট্রিক টন হয়েছে।
প্রায় দুই দশমিক সাত লাখ চিংড়ির খামার এবং ৯ হাজার ৬৫১টি বাণিজ্যিক মাছের খামার মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানির সুবিধার্থে অপারেটিং ট্রেসেবিলিটি সিস্টেমের অংশ হিসাবে নিবন্ধিত হয়েছে।

—ইউএনবি