সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

নাটোরে ‘কিশোর গ্যাং’য়ের ৫ সদস্য আটক

নাটোরের গুরুদাসপুর থেকে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার কাছিকাটা এলাকার বিভিন্ন দোকান থেকে তাদের আটক করে র‌্যাব।

এই সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক কিশোররা হলো- সোহেলা রানা, ইমন, মোতালেব, শাকিল ও রাকিবুল। তাদের বাড়ি পার্শ্ববর্তী জেলা পাবনার চাটমোহর উপজেলায়।

নাটোর র‌্যাব ক্যাম্পের কমান্ডার ফরহাদ হোসেন জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা এলাকার বিভিন্ন দোকান থেকে কিশোর গ্যাংয়ের সদস্যরা অস্ত্রের মুখে চাঁদা আদায় করছিল। এমন খবরে সেখানে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এই সময় দুটি মোটরসাইকেলসহ গ্যাংয়ের চার সদস্যকে আটক করে তারা। পরে তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

—ইউএনবি