সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

২০২১-২২ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদের অধীনে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টা থেকে দেশের আটটি বিভাগের নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে দেড় ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের একটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘পরীক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমাতে আমরা এ বছর দেশের আটটি বিভাগে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি বলেন, ‘ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার এ ইউনিটের পরীক্ষার সমন্বয় করেছেন এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এ বিষয়ে আমাদের সহায়তা করেছেন। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে বলে আমাকে জানানো হয়েছে।’
এ বছর ‘ক’ ইউনিটের এক হাজার ৮৫১টি আসনের বিপরীতে এক লাখ ১৫ হাজার ৭২৬ জন শিক্ষার্থী আবেদন করেন।