সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

শত্রুতার বলি ২ হাজার কলা গাছ!

পূর্ব শত্রুতার জের ধরে কুষ্টিয়ার মিরপুরে দুর্বৃত্তরা প্রায় দুই হাজার কলাগাছ কেটে নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ভোররাত ৫ টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক ফিরোজ মন্ডল জানান,কৃষ্ণপুর গ্রামের বাইলদাড়ি মাঠ জিকে ক্যানালের পাশ দিয়ে প্রায় দুই কিলোমিটার এলাকায় বাণিজ্যিকভাবে কলাগাছের চাষ করেছিলেন তিনি।

তাঁর দাবি,শত্রুতাবশত পাশ্ববর্তী এলাকার প্রতিপক্ষের লোকজন দুই হাজার কলাগাছ কেটে ক্ষতি করেছে। এ ঘটনায় প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।

এঘটনায় জড়িত কয়েকজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ব্যাপারে থানায় অভিযোগ পেয়েছি। পুলিশ সেখানে গেছে। বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

—ইউএনবি