সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সখীপুরে এক ভোট এক ভোট পেয়ে তিনি বুঝলেন ‘কেউ কথা রাখেনি’

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল:
অনেক স্বপ্ন আর আশা নিয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচনে দাঁড়িয়েছিলেন মোখলেছুর রহমান। ভেবেছিলেন নির্বাচিত হয়ে এলাকার জন্য আরও কাজ করবেন। প্রতিবেশী ও ভোটাররাও মনোনয়ন জমা দেওয়ার আগে উৎসাহ আর আশ্বাস দিয়েছিলেন। কিন্তু নির্বাচন যত এগিয়ে আসলো, ভোটারদের সেই উৎসাহ, আশ্বাসে ভাটা পড়তে থাকল। নির্বাচনের ফলাফলে তিনি পেলেন মাত্র একটি ভোট। টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইছাদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ফলাফল এটি। বুধবার (১৫জুন) সন্ধ্যায় ওই ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার সাইফুল ইসলাম। ওই ফলাফলে মোখলেছুর রহমান তালা প্রতীক নিয়ে মাত্র একটি ভোট পান। প্রিসাইডিং অফিসার সাইফুল ইসলাম জানান, ইভিএম পদ্ধতিতে সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। মোখলেছুর রহমান তালা প্রতীক নিয়ে একটি ভোট পেয়েছেন। কহিনুর ইসলাম মোরগ প্রতীক নিয়ে ৪৬২ ভোট পেয়ে ওয়ার্ড সদস্য নির্বাচিত হয়েছেন। এলাকাবাসী জানায়, মোখলেছুর রহমান বর্তমান ১ নম্বর ওয়ার্ডের মেম্বার। তিনি প্রতীকসহ ওয়ার্ডের বিভিন্ন স্থানে পোস্টার সাঁটিয়েছেন। বাড়ি বাড়ি ভোটও চেয়েছেন। এক ভোট পাওয়ায় স্থানীয়রা হতভম্ব হয়েছেন। রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউল হক বৃহস্পতিবার দুপুরে এ প্রতিনিধিকে বলেন, এক ভোট পাওয়া প্রার্থী মোখলেছুর রহমান নির্বাচন থেকে সরে দাড়ানোর কোনো প্রত্যাহারপত্র দেননি।
তবে একমাত্র পাওয়া ভোটটি নিজে দিয়েছেন বা তাকে কে দিয়েছে এ বিষয়ে কথা বলতে বৃহস্পতিবার দুপুরে বহুবার বর্তমান ইউপি সদস্য মোখলেছুর রহমানের মুঠোফোনে কল দিয়ে তা বন্ধ পাওয়া যায়।