সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রামগড় বালিকা স্কুলে ২২৩ পরীক্ষার্থীকে অশ্রুসিক্ত বিদায়

নিজস্ব প্রতিবেদক, রামগড় :
অশ্রুসিক্ত নয়নে বিদায়ী সংগীতের মাধ্যমে ২২৩ জন এসএসসি পরীক্ষার্থীকে বিদায় দিলেন রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীরা। বৃহষ্পতিবার (১৬ জুন) বিদ্যালয়ের হল রুমে আবেগঘন পরিবেশে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো: ফয়জার রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা চেয়ারম্যান ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি বিশ্ব প্রদীপ কুমার কারবারি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: আব্দুল কাদের, স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা মিসেস রেখা রাণী শীল, সাংবাদিক মো: নিজাম উদ্দিন লাভলু, পরীক্ষার্থী নুসরাত জাহান চৌধুরি সিরাত, রুয়াইদা কাশেম তাহিয়া ও ঐশি মজুমদার এবং সাধারণ ছাত্রীদের পক্ষ থেকে হুমাইরা রশিদ আঁখি, সুমাইয়া আকতার। ইসরাত ও শামীমার উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে লাল গোলাপ ও বিদায়ী স্মরণীকা দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয় এসএসসি পরীক্ষার্থীদের।
এরআগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী ছাড়াও অভিভাবক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।