সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক

গাজীপুরের রাজেন্দ্রপুরে বৃহস্পতিবার সকালে ভাওয়াল এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস রাজেন্দ্রপুর স্টেশন ছাড়ার পরপরই সকাল ১০টার দিকে একটি বগি লাইনচ্যুত হয়। এরপরে ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়। এ কারণে দুইদিকে জামালপুর কমিউটার ও মহুয়া এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

তিনি বলেন, ঢাকা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার প্রক্রিয়া চালিয়ে কাজ শেষ করলে দুপুর ২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

—ইউএনবি