সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

বন্যাকবলিত এলাকায় জরুরি ব্যাংকিং সেবা দেয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

ফাইল ছবি

বন্যার কারণে ব্যাংকের যেসব শাখা, উপশাখা এবং এজেন্ট ব্যাংকিংয়ে কার্যক্রম স্বাভাবিক পরিচালনা করা সম্ভব হচ্ছে না, বিকল্প উপায়ে সেখানে জরুরি ব্যাংকিং কার্যক্রমের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেট, সুনামগঞ্জ, রংপুর, কুড়িগ্রামসহ বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। পানির কারণে এসব এলাকার অনেক ব্যাংক এবং এটিএম শাখা খুলতে পারেনি।

তবে বন্যা পরিস্থিতির উন্নতি হলে দ্রুত সংশ্লিষ্ট শাখা ও উপশাখা থেকে গ্রাহকদের ব্যাংকিং সেবা প্রদানের ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে ভারতের মেঘালয়ে ভারী বর্ষণ ও ভূমিধসের কারণে সিলেট ও সুনামগঞ্জের প্রায় ৯০ শতাংশ এলাকা তলিয়ে গেছে। এ দুই জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

—-ইউএনবি