সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ানের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ

ফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় এলডিপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদের জামিন বাতিল করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে দুই সপ্তাহের মধ্যে ঢাকার বিশেষ জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন।
গত ৯ মার্চ দেয়া এই নির্দেশনার রায়ের অনুলিপি গতকাল বুধবার প্রকাশ পেয়েছে। রায়ে মামলা বাতিল চেয়ে তার করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি মামলাটির বিচার এক বছরের মধ্যে সম্পন্ন করতে বিশেষ জজ আদালতের বিচারককে বলা হয়েছে। একইসঙ্গে মামলার কার্যক্রমের ওপর ২০০৮ সালে দেয়া স্থগিতাদেশও প্রত্যাহার করে নেয়া হয়েছে।
২০০৭ সালের ১৯ ডিসেম্বর রমনা থানায় জ্ঞাত আয় বহির্ভূত দুই কোটি ৩০ লাখ ৯৭ হাজার টাকার সম্পদ ও এক কোটি ৩৬ লাখ ৫৫ হাজার ৮২৮ টাকার তথ্য গোপন করার অভিযোগে মামলা দায়ের করে দুদক। তদন্ত শেষে ২০০৮ সালের ৭ জুলাই অভিযোগপত্র দাখিল করা হয়। ওই বছর মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন রেদোয়ান আহমেদ। তখন হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল জারি করেন।

—ইউএনবি