সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

বাসের সিটের নীচে মিললো ১০ স্বর্ণের বার!

চট্টগ্রাম থেকে বেনাপোলগামী একটি গ্রীন লাইন পরিবহনের সিটের নীচে পরিত্যক্ত অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ১০ টার দিকে পরিবহনটি বেনাপোল চেকপোস্ট কেন্দ্রীয় বাস টার্মিনালে আসলে ওই পরিবহনে তল্লাশি চালিয়ে ৭৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি সদস্যরা। যার সিজার মূল্য ৬৬ লাখ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকী স্বর্ণ জব্দের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদে জানতে পারি চট্টগ্রাম থেকে বেনাপোলগামী গ্রীন লাইন নামের পরিবহনে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের জন্য বেনাপোলের উদ্দেশ্যে আসছে। পরিবহনটি বেনাপোল চেকপোস্ট কেন্দ্রীয় বাস টার্মিনালে আসলে তাতে তল্লাশি চালিয়ে সিটের নীচ থেকে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। এ সময় স্বর্ণের কোন মালিক সনাক্ত করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

—-ইউএনবি