সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

শোলাকিয়ায় এবারও হচ্ছে না ঈদের জামাত

ফাইল ছবি

অনলাইন  ডেস্ক :

মহামারী করোনাভাইরাসের কারণে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে এবারও হচ্ছে না ঈদুল আজহার জামাত। শুক্রবার (১৬ জুলাই) শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বৃহস্পতিবার ভার্চুয়ালি ঈদগাহ কমিটির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়ে। জেলা প্রশাসক বলেন, ঈদের নামাজে শোলাকিয়া ঈদগাহে লাখো মুসল্লির সমাগম হয়। তাই করোনাভাইরাস সংক্রমণ নিরাপত্তার কথা বিবেচনা করে সেখানে এবারের ঈদুল আজহার জামাত না করার সিদ্ধান্ত হয়। ঈদগাহ কমিটির সভাপতি বলেন, এবার মসজিদেও ঈদুল আজহার জামাত বড় পরিসরে হবে না। শহরের বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে একাধিক জামাত অনুষ্ঠিত হবে। এর আগে করোনা মহামারির কারণে শোলাকিয়া ঈদগাহ মাঠে গত ঈদুল ফিতরেও নামাজ হয়নি। উল্লেখ্য, ১৮২৮ সালে এ মাঠে ঈদের জামাতে প্রথম সোয়া লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এ মাঠের নাম হয় ‘সোয়া লাখিয়া’। পরে সেটি শোলাকিয়া নামে পরিচিতি পায়। প্রায় আড়াইশ বছরের প্রাচীন শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার ১৯৩ তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।