সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দুর্নীতির দায়ে দক্ষিণ সিটির উপ-কর কর্মকর্তা চাকরিচ্যুত

ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উপ-কর কর্মকর্তা (চলতি দায়িত্বে) ও করপোরেশনের সাবেক মেয়রের ব্যক্তিগত সহকারী মো. সেলিম খানকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক দপ্তর আদেশে মো. সেলিম খানকে চাকরি থেকে অপসারণ করা হয়।

মো. সেলিম খান দক্ষিণ সিটির অঞ্চল-৫ এ উপ-কর কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিল। তার বিরুদ্ধে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির দায়ে পরবর্তীতে তাকে সচিব দপ্তরে ব্যক্তিগত সহকারী সংযুক্ত করা হয়।

এছাড়াও করপোরেশনের সচিব স্বাক্ষরিত আলাদা আলাদা আরও দুটি দপ্তর আদেশে রাজস্ব বিভাগের ১৭ জন দক্ষ শ্রমিক ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ১৪ জন অদক্ষ শ্রমিককে কর্মচ্যুত করা হয়।

‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বার্থ রক্ষার্থে এ আদেশ জারি’ করা হয়েছে বলে দপ্তর আদেশে উল্লেখ করা হয়।

—ইউএনবি