সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

চট্টগ্রামে স্বামীকে ফাঁসাতে ইয়াবা ক্রয়, নারী আটক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার খিদিরপুর গ্রামে গত ২৯ জুন অভিযান চালিয়ে এক নারীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৪৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এসব তথ্য জানিয়েছে।

আটক তাসলিমা আক্তার (২৫) আরিফুল ইসলামের স্ত্রী।

বিজ্ঞপ্তি অনুযায়ী, তাসলিমা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে প্রতিশোধ নিতে তার স্বামীকে ফাঁসানোর জন্য ইয়াবা ক্রয় করেন এবং র‌্যাবকে খবর দেন।

র‍্যাব সদস্যরা তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন এবং ইয়াবা জব্দ করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তসলিমা জানায়, অর্থ ও সম্পত্তির জন্য তিনি আরিফুলকে বিয়ে করেন।

র‍্যাব জানায়, কিন্তু তার স্বামী তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি স্বামীর প্রতি প্রতিশোধ নেয়ার সিদ্ধান্ত নেন।

তাসলিমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

—ইউএনবি