সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

গাজীপুরে পোশাক শ্রমিকদের করোনা টিকাদান শুরু

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক :

করোনাভাইরাস সংক্রমণ রোধে গাজীপুরে কারখানার শ্রমিকদের করোনা টিকাদান শুরু হয়েছে। প্রথম দিনে চারটি কারখানার ১২ হাজার শ্রমিককে  এই টিকা দেওয়া হবে।

রোববার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় গাজীপুরের কোনাবাড়ি এলাকার তুসুকার ডেনিম ওয়াশিং কারখানার মিলনায়তনের এই টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পোশাক শ্রমিক ও কর্মকর্তাদের টিকাদান কর্মসূচি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান, বিজিএমইএর সভাপতি ফারুক হোসেন, বিজিএমইএ’র সহ-সভাপতি নাসির উদ্দিন , মার্কস্ অ‌্যান্ড স্পেনসর হেড অফ কান্ট্রি স্বপ্না ভৌমিক, কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রামেশ সিং প্রমুখ।