সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

তিন অপারেটর থেকে পৌনে তিন কোটি টাকা জরিমানা আদায় বিটিআরসি’র

প্রতীকী ছবি

অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল) পরিচালনার অভিযোগে দেশের তিনটি মোবাইল ফোন অপারেটরের কাছ থেকে ২ কোটি ৭৮ লাখ টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বৃহস্পতিবার বিটিআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রবি, গ্রামীণফোন ও বাংলালিংকের কাছ থেকে মোট ২ কোটি ৭৮ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

১২ থেকে ১৪ জুলাইয়ের মধ্যে রবি ২ কোটি ১০ লাখ টাকা, গ্রামীণফোন ৫২ লাখ ৫০ হাজার টাকা এবং বাংলালিংক ১৫ লাখ ৭৫ হাজার টাকা পরিশোধ করেছে।

১০ এপ্রিল, অবৈধ ভিওআইপিতে ব্যবহৃত সিম (সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল) ব্যবহারের জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন অ্যাক্ট, ২০০১ এর ধারা ৬৫ এর উপ-ধারা ৫ এর অধীনে কমিশনের শুনানির পর অপারেটরদের জরিমানা দিতে বলা হয়েছিল।

—ইউএরবি