সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

এলসি খোলার ২৪ ঘণ্টা আগে রিপোর্টের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংক (বিবি) বৃহস্পতিবার অনুমোদিত ডিলারদের (এডি) তাদের অফশোর ব্যাংকিং কার্যক্রমসহ সব ধরনের বৈদেশিক মুদ্রার লেনদেন নিয়মিতভাবে বিবির ওয়েব পোর্টালে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে।

অপ্রয়োজনীয় আমদানি ও বাণিজ্যভিত্তিক মানি লন্ডারিং রোধ করতে বৈদেশিক মুদ্রা ব্যয়ের নীতি কঠোর করছে কেন্দ্রীয় ব্যাংক।

আমদানি নিরীক্ষণের অংশ হিসাবে, এডিকে প্রোফর্মা চালান/ক্রয় চুক্তির ওপর ভিত্তি করে লেটার অফ ক্রেডিট (এলসি) খোলার ২৪ ঘণ্টা আগে কেন্দ্রীয় ব্যাংকের অনলাইন আমদানি পর্যবেক্ষণ সিস্টেমে (ওআইএমএস ) আমদানি তথ্য জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বিবি সার্কুলারে বলা হয়েছে, পাঁচ মিলিয়ন মার্কিন ডলার বা তার বেশি বা সমতুল্য আমদানি মূল্যের জন্য জন্য প্রতিবেদনের প্রয়োজনীয়তা হবে।

ডিলাররা এলসি খোলার পর রিপোর্ট চূড়ান্ত করবে।

বিবির বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ বিজ্ঞপ্তিটি জারি করেছে এবং বাংলাদেশের সকল ডিলারের প্রধান কার্যালয়ে পাঠিয়েছে। বিজ্ঞপ্তিটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

—ইউএনবি