সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

৯৯৯ এ কল: কাপ্তাই হ্রদে আটকে পড়া পর্যটকদের উদ্ধার

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোনে কলে কাপ্তাই হ্রদে আটকে পড়া শিশুসহ ২০ সদস্যের একটি পর্যটক দলকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাদের উদ্ধার করে রাঙ্গামাটি জেলা পুলিশ।

রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম জানান, বৃহস্পতিবার চট্টগ্রামের আগ্রাবাদ থেকে রাঙ্গামাটিতে বেড়াতে আসা ২০ সদস্যের পর্যটকের একটি দল রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে বেড়ানোর পর বিকালের দিকে ফেরার পথে ইঞ্জিন চালিত নৌকার তেল ফুরিয়ে গেলে তারা হ্রদের মাঝখানে আটকে পড়ে। সেখান থেকে একজন ৯৯৯ এ কল দিলে বিষয়টি রাঙ্গামাটি জেলা পুলিশকে জানায়।

তিনি জানান, খবর পেয়ে জেলা পুলিশের একটি টিম পর্যটকের দলটিকে রাঙ্গামাটি কাপ্তাই লেকের পেদা টিং টিং এলাকা থেকে আনুমানিক রাত ৮টার দিকে উদ্ধার করে রাঙ্গামাটি জেলা পুলিশের পলওয়েল পার্কে নিয়ে আসে।

উদ্ধার হওয়া পর্যটক মো. রাশেদ বলেন, বৃহস্পতিবার কাপ্তাই হ্রদে বেড়ানোর পর ফেরার পথে ইঞ্জিন চালিত নৌকার তেল ফুরিয়ে গেলে কাপ্তাই হ্রদে আটকে পড়ি। এই সময় প্রচণ্ড বৃষ্টি, হ্রদে বড় বড় ঢেউ এবং বাতাসের গতিবেগে আমরা সবাই খুবই ভয় পেয়ে যাই এবং বোটে থাকা শিশুসহ সবাই প্রাণভয়ে কান্না করতে থাকে। এ সময় আমি ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি জানালে রাঙ্গামাটি জেলা পুলিশের একটি টিম আমাদের এসে উদ্ধার করে।

—ইউএনবি