সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

ডিলারদের বৈদেশিক মুদ্রা আমানত হিসাব খোলার অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে অনুমোদিত ডিলারদের (এডি) সুদ-বহনকারী অনাবাসী বৈদেশিক মুদ্রা আমানত (এনএফসিডি) হিসাব খোলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয়েছে, অনাবাসী বাংলাদেশি নাগরিক এবং দ্বৈত নাগরিকত্ব ও সাধারণত বিদেশে বসবাসকারীসহ বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি এই ধরনের আমানত হিসাব খোলার যোগ্য হবেন।
রবিবার কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট (এফইপিডি) একটি সার্কুলার জারি করেছে এবং অবিলম্বে এটি কার্যকর করার জন্য বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সকল এডির কাছে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, ‘…বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার নির্দেশিকায় উল্লেখিত সুদের হারের উল্লেখ ছাড়াই এনএফসিডি হিসাবের আওতায় আমানত বাড়ানোর জন্য এডিদের সাময়িকভাবে অনুমতি দেয়া হয়েছে।’
বিদেশি নাগরিক ও বিদেশে নিবন্ধিত বা ইনকর্পোরেটেড কোম্পানি বা ফার্ম এবং দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ও অর্থনৈতিক অঞ্চলে ব্যাংক এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, শতভাগ বিদেশি মালিকানাধীন শিল্প ইউনিটসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের এনএফসিডি হিসাবের জন্যও এই শিথিলতা প্রযোজ্য হবে।

—ইউএনবি