সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বাণিজ্য চুক্তির ওপর জোর বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার

অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়াতে দ্বিপক্ষীয় অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) ওপর জোর দিয়েছে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া।
সোমবার জাকার্তায় অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা করেছে দেশ দুটির প্রতিনিধিরা।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি আলোচনায় নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
বৈঠকে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের পুরো বিষয়টি পর্যালোচনা করা হয় এবং উভয় পক্ষ একে আরও শক্তিশালী করার জন্য তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই পররাষ্ট্রমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন।
বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, খাদ্য, জ্বালানি, স্বাস্থ্য ও ওষুধ, সংযোগ, আইসিটি, পর্যটন, হালাল বাণিজ্য, মানবসম্পদ উন্নয়ন, প্রতিরক্ষা, যুব ও সাংস্কৃতিক বিনিময় ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা ত্বরান্বিত করতে সম্মত হয়েছে দুই দেশ।
পাইপলাইনে থাকা সমঝোতা স্মারকগুলো শিগগিরই সম্পন্ন হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আটকে পড়া মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশ থেকে মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনে ইন্দোনেশিয়া ও আসিয়ানের সক্রিয় সমর্থন কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

—ইউএনবি