সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা

বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রিতে অব্যবস্থাপনার প্রমাণ পেয়ে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (ডিএনসিআরপি)।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মহিউদ্দিন রনির কাছ থেকে সহজ ডটকমের টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ পাওয়ার পর বুধবার ডিএনসিআরপি শুনানির আয়োজন করে।
সকাল ১০টার দিকে ডিএনসিআরপির সভাকক্ষে রনির অভিযোগের ওপর শুনানি অনুষ্ঠিত হয় বলে বুধবার এক প্রেস ব্রিফিংয়ে ডিএনসিআরপির মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান জানান।
ডিএনসিআরপির সিদ্ধান্ত অনুযায়ী, রনি এই জরিমানার ২৫ শতাংশ ( ৫০ হাজার টাকা) পাবেন।
শুনানিতে মহিউদ্দিন রনি ও সহজ ডটকমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সহজ ডটকমের আইনজীবী মির্জা রাগিব হাসনাত বলেন, তারা রায়ে সন্তুষ্ট নন। তিনি বলেন, ‘আমরা এর বিরুদ্ধে চ্যালেঞ্জ করবো।’

—ইউএনবি