সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

পাচার হওয়া দুই নারীকে ফেরত পাঠাল ভারত

ভারতে পাচার হওয়া দুই নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

বুধবার সকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

ফেরত আসা নারীরা হলেন- সিরাজগঞ্জের বিল্লাল হোসেনের মেয়ে মৌসুমি খাতুন (২৪) ও যশোরের শহিদ বিশ্বাসের মেয়ে মরিয়ম খাতুন (২৫)।

যশোরের এনজিও সংস্থ্যা জাস্টিস এন্ড কেয়ারের কর্মকর্তা শাওলী সুলতানা জানান, ভালো কাজের প্রলোভনে পড়ে অবৈধপথে সীমান্ত দিয়ে ভারতের মুম্বাইতে যায় তারা। পরে পাচারকারী তাদের ভালো কাজ না দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ দেয়। গোপন সংবাদ পেয়ে পুলিশ তাদের আটক করে। পরবর্তীকালে একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। এক পর্যায়ে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি আদানপ্রদানের মাধ্যমে তাদের ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদের জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থ্যার হেফাজতে দেওয়া হয়েছে। তাদেরকে বেনাপোলের একটি হোটেলে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

(সূত্র : ইউএনবি)ও