সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

চট্টগ্রাম বিমানবন্দরে ১২টি স্বর্ণের বারসহ আটক ১

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার ১২টি স্বর্ণের বারসহ বাংলাদেশি এক নাগরিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্মকর্তারা।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন জানান, গ্রেপ্তার মো. মিজান উদ্দিন জেলার ফটিকছড়ি উপজেলার বাসিন্দা।

তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে করে যাত্রী মিজান চট্টগ্রামে আসেন। চেকিংয়ের সময় তার লাগেজে এক কেজি ৪০০ গ্রাম ওজনের এবং প্রায় এক কোটি টাকা মূল্যের স্বর্ণের বারগুলো পাওয়া গেছে।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করা হবে বলে জানান এই কাস্টমস কর্মকর্তা।

—ইউএনবি