সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

চবিতে ছাত্রী হেনস্তা, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ছাত্রী হেনস্তার ঘটনায় জড়িত অভিযুক্ত চার জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার সকালে র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি তাৎক্ষণিক তাদের নাম পরিচয় ও আটকের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

তিনি বলেন, এই বিষয়ে দুপুরে চট্টগ্রামের চান্দগাঁও ক্যাম্প (বহদ্দারহাট) সিপিসি-৩ কার্যালয়ে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

এর আগে জড়িতদের একজন চবি শাহ আমানত হলে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১টা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে তল্লাশি চালানো হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিউদ্দিন সুমন বলেন, রাত সাড়ে ১২টা থেকে চবির আমানত হলে অভিযান চালানো হয়েছে, তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

গত ১৭ জুলাই রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী যৌন নির্যাতনের শিকার হন। তাকে শাররিক নির্যাতন ও তার বন্ধুকে গাছের সঙ্গে বেঁধে মারধর এবং ওই ছাত্রী ভিডিও করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনের অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে মামলা করা হয় এবং ভুক্তভোগী প্রক্টর বরাবর অভিযোগ দিলে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে প্রশাসন।

—ইউএনবি