সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর কানাডা থেকে দেশে ফেরত আসছে ৯৬৮ বাংলাদেশি নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায়
Skip to content

রাশিয়া থেকে সারবোঝাই কার্গো যাচ্ছে যুক্তরাষ্ট্রে

অনলাইন ডেস্ক :

তরল সারবোঝাই একটি ট্যাঙ্কার রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পথে। রয়টার্স জানিয়েছে, সারের সঙ্কটে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের উচ্চমূল্যের আশঙ্কার মধ্যে রাশিয়া থেকে সার নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন আক্রমণের পর থেকে যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে অনেক পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করলেও কৃষিপণ্য এবং সারের উপর নিষেধাজ্ঞা দেয়নি। সারাবিশ্বে সারের যে পরিমাণ চাহিদা আছে তার বেশীরভাগ পূরণ হয় রাশিয়া ও ইক্রেন থেকে আমদানি করে। এই সার ব্যবহার করে বিশ্বের বেশীরভাগ অঞ্চলের ধান, গম, সয়া এবং অন্যান্য খাদ্যশস্য উৎপন্ন হয়। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর সময় থেকে কৃষকরা সার সঙ্কটের আশঙ্কা করছেন। তাদের আশঙ্কা, সারের অভাবে অনেক জমি অনাবাদী পড়ে থাকবে। প্রায় ৩৯ হাজার টন তরল ইউরিয়া সার নিয়ে লাইবেরিয়ার পতাকাবাহী ট্যাঙ্কারটি সোমবার নিউ অরলিন্স এর বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।যুক্তরাষ্ট্র গত ২২ এপ্রিল রাশিয়া থেকে অপরিশোধিত তেল, কয়লা এবং তরল প্রাকৃতিক গ্যাস আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। ২০২১ সালে যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে ২৬২.৬ মিলিয়ান ডলারের তরল সার আমদানি করেছিল।