সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

আরও প্রায় আড়াই লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা আসছে

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ অ্যাস্ট্রাজেনেকা টিকার ডোজ আসছে বাংলাদেশে। শনিবার পররষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন এই টিকা গ্রহণ করবেন। কোভেক্সের আওতায় এই টিকা পাঠানো হচ্ছে।

ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি বিমানে করে শনিবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই টিকার চালানটি এসে পৌঁছাবে বলে জানা গেছে।

কয়েক দফায় জাপান বাংলাদেশকে ২৯ লাখ অ্যাস্ট্রাজেনেকা টিকা দিবে বলে জানিয়েছে। জাপান জানিয়েছে, করোনা-১৯ মহামারির বিরুদ্ধে তারা বাংলাদেশের পাশে দাঁড়াবে।

এর আগে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি এক ঘোষণায় বলেছেন, তারা এই অঞ্চলের ১৫ টি দেশকে কোভেক্সের আওতায় ১১০ কোটি টিকা দিবে।