সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

খোলা বাজারে মার্কিন ডলারের দাম বেড়ে ১১২ টাকা

ফাইল ছবি

খোলা বাজারে ডলারের সংকট বেড়েই চলেছে। ব্যবসায়িক সংগঠনগুলোর স্থিতিশীল বিনিময় হারের দাবির মধ্যেই প্রতি ডলারের দাম বেড়ে ১১২ টাকা হয়েছে।

খোলা বাজারের ডলার ব্যবসায়ীরা ইউএনবিকে বলেন, গত কয়েক সপ্তাহে ডলারের বিনিময় হার মারাত্মকভাবে বেড়েছে।

রাজধানীর মতিঝিলের একটি এক্সচেঞ্জ হাউসের মালিক আব্দুল মালেক জানান, সোমবার তারা প্রতি ডলার ১০৫ টাকায় বিক্রি করেন। কিন্তু মঙ্গলবার তা বেড়ে ১১২ টাকায় পৌঁছেছে; যা এ যাবৎকালের সর্বোচ্চ।

বৈদেশিক লেনদেন ও আমদানির এলসি খোলার জন্য মঙ্গলবার বেসরকারি ব্যাংকগুলো ডলার বিক্রি করেছে ১০৩ থেকে ১০৪ টাকায়।

গত বছরের ২৬ জুলাই মার্কিন ডলারের মান ৮৪ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে। অর্থাৎ এক বছরে স্থানীয় মুদ্রার মান ১১ দশমিক ৬৭ শতাংশ কমেছে।

কার্ব মার্কেটের ব্যবসায়ীরা বলেছেন যে স্বল্প সরবরাহের তুলনায় মার্কিন ডলারের চাহিদা বেড়েছে।

তারা বলেন, ডলার ব্যবসার সঙ্গে জড়িত সিন্ডিকেট এ মূল্য হ্রাসের জন্য আংশিকভাবে দায়ী।

দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ডলার বিক্রি ও নীতি শিথিলের পদক্ষেপ সত্ত্বেও চলরি বছরের জুন থেকে ডলার বাজার এখনও স্থিতিশীল নয়।

—ইউএনবি