সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

ফেনীতে ১৭ কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি

জেলা প্রতিনিধি, ফেনী :

ফেনীতে ১৬ কোটি ৮৮ লাখ ৭১ হাজার ৩শ টাকা মুল্যের বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি ৪) ফেনী ব্যাটালিয়ন। বুধবার (২৭ জুলাই) সকালে বিজিবির জায়লস্কর সদর দপ্তরে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

এ সময় বিশেষ অতিথি ছিলেন বিজিবির কুমিল্লা সদর দপ্তরের সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক কর্ণেল মো. মারুফুল আবেদীন, ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম আরিফুল ইসলাম, উপ-অধিনায়ক মেজর মো. জাকির হোসেন, সহকারি পরিচালক মোহাম্মদ আলীউজ্জামান, ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজগর আলী, অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নোয়াখালীর সহকারী পরিচালক আবদুল হামিদ, জেলা শিক্ষা অফিসার কাজী সলিম উল্যাহ,দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক ও জায়লস্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন প্রমুখ।

বিজিবি’র জানায়, গত ১ জানুয়ারি ২০১৮ তারিখ হতে ৩০ জুন ২০২২ তারিখ পর্যন্ত উদ্ধারকৃত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ৯ হাজার ৩শ ৬৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আনুমানিক মূল্য ৩৭ লাখ ৪৫ হাজার ৬শ টাকা, ১৯ বোতল ভারতীয় ইস্কপ সিরাপ আনুমানিক মূল্য ৭ হাজার ৬শ টাকা, ৬শ ৮৮ ভারতীয় বিয়ার ক্যান-বোতল আনুমানিক মূল্য১ লাখ ৭২ হাজার টাকা, ১৩ হাজার ২শ ১১ বোতল ভারতীয় হুইস্কি আনুমানিক মূল্য ১ কোটি ৯৮ লাখ ১৬ হাজার ৫শ টাকা, ৫শ ১৫.৫ কেজি ভারতীয় গাঁজা আনুমানিক মূল্য ১৮ লাখ ৪ হাজার ২শ ৫০ টাকা, ১৬ হাজার ৪শ ৭৯ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ৪৯ লাখ ৪৩ হাজার ৭শ টাকা, ১৩ লাখ ৮৩ লাখ ৬শ ৬২ পিস ভারতীয় সেনেগ্রা, টার্গেট ও অন্যান্য নেশা জাতীয় ট্যাবলেট মূল্য ১৩ কোটি ৮৩ লাখ ৬৬ হাজার ২শ টাকা, ৩৯.৫ লিটার বাংলা মদ মূল্য ১১ হাজার ৮শ ৫০ টাকা, ৯ বোতল রিকোডেক্স সিরাপ মূল্য ৩ হাজার ৬শ টাকা।
এসময় সর্বমোট ১৬ কোটি ৮৮ লাখ ৭১ হাজার ৩শ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় ও জেলা প্রশাসনের সহযোগীতায় মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।