সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

মাদাগাস্কারে ডাকাতের আগুনে ৩২ গ্রামবাসীর মৃত্যু

অনলাইন ডেস্ক :

মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোর উত্তরে একটি এলাকায় একাধিক বাড়িতে ‘দাহালো’ নামে পরিচিত ডাকাতদের দেওয়া আগুনে অন্তত ৩২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আনকাজোভ জেলায় শুক্রবার রাতভর এ হত্যাকা- সংঘটিত হয়েছে।‘মানুষজন ভয়াবহ বেদনাদায়ক ঘটনার সাক্ষী হয়েছে, অনেক প্রাণ ঝরে গেছে। ৩২ জন মারা গেছেন। এটা করেছে নিষ্ঠুর দাহালোরা, যারা এমনকী নারী ও শিশুদের জীবন্ত পুড়িয়ে মেরেছে,’ শনিবার মন্ত্রণালয়ের ফেইসবুক পেজে দেওয়া এক ভিডিওতে এমনটাই বলেছেন মাদাগাস্কারের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল রিচার্ড রাকোকোনিরিনা।সংঘবদ্ধ অপরাধী চক্র দাহালো মাদাগাস্কারের অনেক এলাকায় গবাদিপশু চুরি ও নানা ধরনের দস্যুবৃত্তির সঙ্গে জড়িত বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।‘যারা এ অপরাধ করেছে তাদের এবং তাদের সহযোগীদের আমরা খুঁজে বের করবই,’বলেছেন রাকোকোনিরিনা।আনকাজোভ রাজধানী আন্তানানারিভোরের প্রায় ৭৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। অপরাধীদের ধরতে সেখানে এরইমধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে বলেও প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন। তাঁর ধারণা, দাহালোর বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর আগের অভিযানগুলোতে যারা তথ্য দিয়ে সহায়তা করেছে তাদের ওপর প্রতিশোধ নিতেই এ হামলা হয়েছে।