সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

কাতারে ১৭ দিনব্যাপী বৈচিত্র্যময় খেজুর মেলা

অনলাইন ডেস্ক :

সাতবারের মতো কাতারের রাজধানী দোহার সুক ওয়াকিফে চলছে ১৭ দিনব্যাপী বৈচিত্র্যময় খেজুর মেলা। নান্দনিক এই আয়োজনে নানা জাতের খেজুরের পসরা সাজিয়ে বসেছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।কাতারের রাজধানী দোহার সুক ওয়াকিফে শুরু হয়েছে বৈচিত্র্যময় এক খেজুর মেলা। ১৭ দিনব্যাপী এ খেজুর মেলায় ১ শতাধিক দোকান সাজিয়ে বসেছেন খেজুর ব্যবসায়ী। তারা নানা জাতের খেজুরের পসরা সাজিয়ে বসেছেন। খেজুর ফেস্টিভ্যালে অংশ নেয়া অধিকাংশ দোকান প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের। মেলাতে ভালো সারা পাওয়া যাচ্ছে বলে জানান দোকানিরা। আর নানা জাতের খেজুরের সমাহার দেখে আনন্দিত ঘুরতে আসা প্রবাসীরাও।একজন ব্যবসায়ী বলেন, ব্যবসায়ীরা বেশির ভাগই বাঙালি। বাঙালিদের দোকান আছে এখানে। বাঙালিরাও যেমন কিনছে, আরবরাও কিনছে। আরেকজন বলেন, সব দেশের লোকজন আসে অনেক ভালো লাগে। মেলায় আসা একজন ক্রেতা বলেন, আমি আসছি খেজুর মেলা দেখতে। এখানে এসে খুব ভালো লাগছে। বিদেশিদের পাশাপাশি অনেক বাংলাদেশির দোকান আছে এখানে।২৭ জুলাই থেকে শুরু হওয়া এ খেজুর মেলা চলবে ১২ আগস্ট পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলা। মেলায় পাওয়া যাচ্ছে আল খালাস, আল খেনাইজি, আল শিশি, আল বারহি, আল সাকাই, আল রাজিজিসহ আরও বাহারি কাতারি জাতের খেজুর। একই সঙ্গে মেলায় খেজুরের শরবতও মিলছে।