সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

হারানো কবুতরটি যুক্তরাষ্ট্র ঘুরে অবশেষে ফিরল ব্রিটেনে

অনলাইন ডেস্ক :

যুক্তরাজ্যে খেলায় অংশ নিয়ে হারিয়ে গিয়েছিল বব নামের একটি কবুতর। সুদূর যুক্তরাষ্ট্রের আলাবামায় তাকে খুঁজে পাওয়া গিয়েছিল। অবশেষে কবুতরটি যুক্তরাজ্যে ফিরে এসেছে।‘রেসিং পিজিয়ন’ ববের মালিক অ্যালান টডতার পায়রা চার হাজার মাইল পাড়ি দেওয়ার ঘটনায় বিস্মিত হয়েছেন। বিস্মিত হয়েছেন নেটিজেনরাও।গত ৬ জুলাই যুক্তরাষ্ট্রের আলাবামা প্রদেশে খোঁজ মেলে ববের। আলাবামার মনরো কাউন্টির এক ব্যক্তি নিজের বাগানে খুঁজে পান ববকে। তিনি দেখেই বুঝতে পেরেছিলেন, পায়রাটি বহুদূর যাত্রা করে এসেছে।’পিজিয়ন রেসিং’ একটি বিশেষ ধরনের খেলা। এই খেলায় একটি নির্দিষ্ট জায়গা থেকে একাধিক পায়রাকে ছেড়ে দেওয়া হয়। তাদের লক্ষ্য থাকে কত কম সময়ে বাড়িতে, নিজের মালিকের কাছে ফেরা যায়।বাগানে কবুতরটিকে দেখে স্থানীয় প্রাণী সংরক্ষণ সংস্থাকে ফোন করেন ওই ভদ্রলোক। সংস্থার কর্মীরা এসে ববের পায়ে থাকা বিশেষ ব্যান্ড থেকে চিহ্নিত করেন যে, কবুতরটি যুক্তরাজ্যের এবং তার মালিক অ্যালান টড।এতটা রাস্তা পার হয়ে গেলেও ববের শরীর ঠিকঠাকই ছিল। চিকিৎসকরা পরীক্ষাও করেছেন তাকে। অ্যালানের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে দেখাও করানো হয় কবুতরটির। অবশেষে আলাবামায় দেখা হয় দুজনের। কবুতরটিকে ফিরিয়ে দিতে যারা সহায়তা করেছেন, সবাইকে ধন্যবাদ দিয়েছেন অ্যালান।সূত্র : বিবিসি