সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কক্সবাজারে ৪ কেজি ক্রিস্টাল মেথ ও দেড় লাখ ইয়াবা জব্দ

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে রবিবার অভিযান চালিয়ে চার কেজির বেশি ক্রিস্টাল মেথ ও দেড় লাখ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

টেকনাফ ব্যাটালিয়নের (বিজিবি-২) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, খবর পেয়ে বিজিবি-২ এর একটি দল ভোর ৫টার দিকে মিয়ানমার থেকে ৩-৪ জন সন্দেহভাজন চোরাকারবারি জালিয়ার দ্বীপের দিকে যাওয়ার পথে একটি নৌকাকে আটক করে।

তবে পাচারকারীরা নাফ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন।

পরে উক্ত নৌকা থেকে ২৫ কোটি ৮৯ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল মেথ, ইয়াবা ও ২৫ কেজি কারেন্ট জাল জব্দ করে বিজিবি সদস্যরা।

—-ইউএনবি