সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

রুহুল আমিন হাওলাদারকে আত্মসমর্পণের নির্দেশ

দুর্নীতির মামলায় জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

১৯৯১ সালে দুর্নীতির এক মামলায় গত বছরের ২১ জানুয়ারি রুহুল আমিন হাওলাদারকে অভিযোগ থেকে অব্যাহতি দেন ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালত। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী একেএম ফজলুল হক।

তিনি জানান, অব্যাহতির আদেশের বিরুদ্ধে দুদক রিভিশন করে। শুনানি নিয়ে হাইকোর্ট ওই অব্যহতির আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন। একইসঙ্গে আদেশ পাওয়ার দুই সপ্তাহের মধ্যে রুহুল আমিন হাওলাদারকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন।

বস্ত্রমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে টেন্ডার ছাড়া একটি প্রতিষ্ঠানকে ৩১ লাখ ৫৪ হাজার ৭৪০ টাকার কাজ দিয়ে অবৈধ পন্থায় আর্থিক লাভবান হওয়ার অভিযোগে ১৯৯১ সালের ১৯ নভেম্বর তৎকালীন দুর্নীতি ব্যুরোর উপ-পরিচালক মো. দেলোয়ার হোসেন তেজগাঁও থানায় এ মামলা দায়ের করেন। এর আগে গত ৭ মার্চ অপর একটি দুর্নীতির মামলায় হাইকোর্ট তাকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী থাকাকালে রাষ্ট্রীয় তহবিলের ৪০ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে ১৯৮৯ সালে তৎকালীন দুর্নীতি ব্যুরো রমনা থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে। গত বছরের ৬ ডিসেম্বর এই মামলায় রুহুল আমিন হাওলাদারকে খালাস দেন বিচারিক আদালত। ওই রায়ের বিরুদ্ধে দুদক হাইকোর্টে আপিল করলে হাইকোর্ট ওই আদেশ দেন।

—-ইউএনবি