সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

করোনায় বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন আরও ১৫ দিন স্থগিত

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে কর্মরত ছয় চীনা শ্রমিকসহ আরও ১৬ জন শ্রমিকের করোনা পজিটিভ হওয়ায় খনি থেকে কয়লা উত্তোলন আরও ১৫ দিনের জন্য স্থগিত করা হয়েছে। সোমবার এসব তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।
৫০ চীনা শ্রমিকসহ ৯০ জন শ্রমিকের করোনা পজিটিভ হলে শনিবার রাষ্ট্রীয় মালিকানাধীন এই খনি থেকে প্রথম কয়লা উত্তোলন স্থগিত করা হয়।
খনির ব্যবস্থাপক সাইফুল ইসলাম সরকার জানান, খনির আক্রান্ত না হওয়া অন্য শ্রমিকদের সুরক্ষার জন্য এই স্থগিতাদেশ দেয়া হয়েছে।
তিনি বলেন, এই ভাইরাসের কারণে ৪৫০ জন বাংলাদেশি ও ৩০০ জন চীনা শ্রমিককে হোম আইসোলেশনে থাকতে বলা হয়েছে।
এ পরিস্থিতিতে কর্তৃপক্ষ যথাক্রমে ১৩০৬ ফেজ ও ১০৪১ ফেজে কয়লা উত্তোলন স্থগিত করে। তবে ১৫ দিন পর কয়লা উত্তোলন আবার শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
সাইফুল বলেন, ১৩০৬ ফেজ থেকে কয়লা উত্তোলন পরীক্ষামূলক ভিত্তিতে ২৬ জুলাই শুরু হয় এবং শুক্রবার পর্যন্ত চলে। ‘আমরা পাঁচ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করতে সক্ষম হয়েছি।’
তবে ৪০ হাজার মেট্রিক টন কয়লার মজুত রয়েছে যা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে বলে জানান তিনি।

—-ইউএনবি