সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

২৪ বছরে সর্বোচ্চ মূল্যস্ফীতি তুরস্কে

অনলাইন ডেস্ক :

পণ্যের মূল্য বেড়েই চলেছে তুরস্কে। চলতি বছরের জুলাইতে দেশটির মূল্যস্ফীতি নতুনভাবে বেড়ে ২৪ বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। এ সময় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭৯ দশমিক ৯ শতাংশে। তাছাড়া ডলারের বিপরীতে লিরার পতনও অব্যাহত রয়েছে। বিশ্ববাজারে জ¦ালানি ও পণ্যের মূল্য বেড়ে আকাশচুম্বী হওয়ায় দেশটির মূল্যস্ফীতিতে এমন প্রভাব পড়েছে। জানা গেছে, তুরস্কে মূল্যস্ফীতির হার বাড়া শুরু হয় গতবছর থেকে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক ৫০০ পয়েন্টভিত্তিতে সুদের হার কমানোর ফলে মূলত মূল্যস্ফীতি শুরু হয়। তুরস্কের পরিসংখ্যান বিভাগ জানায়, মাসিকভিত্তিতে জুলাইতে ভোক্তা মূল্যসূচক বেড়েছে দুই দশমিক ৩৭ শতাংশ। যদিও এই হার রয়টার্সের পূর্বাভাস দুই দশমিক নয় শতাংশ থেকে কম। ক্যাপিটাল ইকোনমিক্সের সিনিয়র উদীয়মান বাজার অর্থনীতিবিদ জেসন টুভে বলেছেন, বার্ষিক মূল্যস্ফীতি শীর্ষে পৌঁছে যেতে পারে। মুদ্রার তীব্র উত্থান-পতনও ঝুঁকিপূর্ণ। ভোক্তা মূল্যের সবচেয়ে বড় বার্ষিক বৃদ্ধি ছিল পরিবহন খাতে। এ ক্ষেত্রে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১১৯ দশমিক ১১ শতাংশে। তাছাড়া খাদ্য ও নন-অ্যালকোহল পানীয়তে মূল্য বেড়েছে ৯৪ দশমিক ৬৫ শতাংশ।