সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সিঙ্গাপুর যাচ্ছেন সোহান

অনলাইন ডেস্ক :

আঙুলের চোটে জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে গেছেন নুরুল হাসান সোহান। অস্ত্রোপচার করার প্রয়োজন হবে কিনা, সেটি এখন নিশ্চিত নয়। তবে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে সিঙ্গাপুর যাচ্ছেন উইকেটকিপার। সিঙ্গাপুরে সোহান র‌্যাফেলস হাসপাতালে চিকিৎসককে দেখানোর কথা। এরপর বোঝা যাবে আঙুলের অবস্থা কোন পর্যায়ে। নুরুল হাসান সোহানবিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘এখন পর্যন্ত জানি না অস্ত্রোপচার করাতে হবে কিনা। তবে সিঙ্গপুর যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। ভিসা প্রসেসিং চলছে। ভিসা পেলেই যাওয়ার দিন তারিখ চূড়ান্ত হবে। আশা করছি, এশিয়া কাপের আগেই ফিরতে পারবো।’এ ব্যাপারে বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চোধুরীও বলেছেন, ‘আমরা ইংল্যান্ডের চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। আরও কয়েকজনের সঙ্গে আলোচনা করেছি। কেউ অস্ত্রোপচারের পক্ষে আবার কেউ বিপক্ষে। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সিঙ্গাপুর যাচ্ছি।’ জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে চোট পান সংক্ষিপ্ততম ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব পাওয়া সোহান। হারারে স্পোর্টস ক্লাব মাঠে পেসার হাসান মাহমুদের একটি বল তার বাম তর্জনীতে আঘাত করে। সেই চোটেই পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি।