সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

এক যুগ পর মৃত্যুদন্ড পাওয়া আসামী গ্রেফতার

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ :
মানিকগঞ্জের দৌলতপুরে স্ত্রী ও সন্তান হত্যার মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকার সাভারের সাভারের শাহিবাগ এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে র‌্যাব-৪।
র‌্যাব-৪ এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো.আরিফ হোসেন শুক্রবার দুপুরে এসব তথ্য জানান।
মৃত্যুদন্ডপ্রাপ্ত ৪৭ বছরের জাকির হোসেনের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরের জিয়নপুর এলাকায়।
নিহত নিপা আক্তার দন্ডিত জাকির হোসেনের স্ত্রী।
এজহার সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী নিপা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে এবং নিপাকে হত্যার শব্দে তিন বছরের শিশু কন্যা জ্যোতি কান্না-কাটি করতে থাকলে তাকেও শ্বাসরোধে হত্যা করে। পরের দিন সকালে এঘটনায় নিহতের বাবা আবু হানিফ চারজনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত নামা আসামী করে দৌলতপুর থানায় মামলা করেন এবং প্রধান আসামী জাকির হোসেনসহ সবাইকে গ্রেফতার করে পুলিশ। আসামীদের কোর্টে পাঠানো হলে এক মাস পরে প্রধান আসামী ছাড়া বাকিরা জামিনে মুক্তি পায়। এরপর দীর্ঘ পাঁচ বছর কারাভোগের পর প্রধান আসামী জাকির হোসেন ২০১০ সালে জামিনে বের হয়ে পলাতক থাকেন।মামলার তদন্তকর্মকর্তা আসামী জাকির হোসন, বাবা নইম উদ্দিন শেখ, মা মালেকা বানু,ভাবি তাহমিনা আক্তার, ভাই জাহাঙ্গীর হোসেন, চাচাতো ভাই পারভেজ, জাকিরের বন্ধু আমিনুল ইসলাম, শ্যালক স্বপন ও হাসানকে অভিযুক্ত করে আদালতে চার্শিট দাখিল করেন।
২০২১ সালের ১২ অক্টোবর মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারিক আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য আসামীদের দোষী প্রমাণিত করে জাকির হোসেনের অনুপস্থিতিতে তাকে মৃত্যুদন্ড এবং বাকিদের যাবজ্জীবন কারাদন্ড দেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মালেকা বানুকে খালাস এবং মামলা চলাকালে নইম উদ্দিন শেখ মারা যাওয়ায় তাকে মামলা থেকে বাদ দেওয়া হয়।
লেফটেন্যান্ট কমান্ডার মো.আরিফ হোসেন জানান,মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী জাকির হোসেন জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান। এরপর নাম পরিবর্তন করে দ্বিতীয় বিয়ে সংসার করতে থাকেন। অতপর দীর্ঘ ১২ বছর গত ৪ আগস্ট রাতে অভিযান চালিয়ে ঢাকার সাভারের শাহিবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর আইনী প্রক্রিয়া শেষে দৌলতপুর থানায় আসামীকে হস্তান্তর করা হয়েছে।