সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

রাজধানীতে আটক ৩, ইয়াবা জব্দ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে এক লাখ ৯০ হাজার পিস ইয়াবা পিল জব্দ করা হয়েছে। রবিবার এ দাবি করেছে র‍্যাব।
আটক ব্যক্তিরা হলেন-চট্টগ্রামের আবদুর রহিমের ছেলে আমিনুল ইসলাম (২৬), বান্দরবনের সৈয়দ শাহজাদার ছেলে নুরুল ইসলাম (৪৮) এবং চট্টগ্রামের আবুল কাশেমের ছেলে হেদায়েত উল্লাহ (২০)।
র‌্যাব সদরদপ্তরে ব্রিফিংকালে এলিট ফোর্সের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল শনিবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাকের ফুয়েল ট্যাঙ্কে রাখা ৫ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা পিল উদ্ধার করে।’
পরে এ ঘটনায় তিনজনকে আটক করে এলিট ফোর্স।

—ইউএনবি