সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

সয়াবিন তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির প্রস্তাব

ফাইল ছবি

সয়াবিন তেলের দাম লিটারে ২০ টাকা বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ভোজ্যতেল পরিশোধন ও বিপণন কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড ভেজিটেবল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরভিএমএ)।
গত ৩ আগস্ট বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে (বিটিটিসি) এই প্রস্তাব দেয় বিভিওআরভিএমএ।
প্রস্তাবে খোলা সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৮০ টাকা, বোতলজাত লিটার প্রতি ২০৫ টাকা এবং পাঁচ লিটারের বোতলের দাম ৯৬০ টাকা করার কথা বলা হয়েছে।
ট্যারিফ কমিশনের সাবেক সদস্য মোস্তফা আবিদ খান ইউএনবিকে বলেন, আগে যখন ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে তখন ডলারের দাম বিবেচনায় নেয়া হয়েছে। বিশ্ববাজারে দাম যতটা কমেছে দেশে সে অনুযায়ী দাম কমেনি।
তিনি বলেন, এখন প্রস্তাবটি পর্যালোচনা করা যেতে পারে। তবে মনে রাখতে হবে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষ চাপের মধ্যে রয়েছে।
জ্বালানি তেলের দাম বাড়ায় চাপ আরও বাড়বে বলে জানান তিনি।

—-ইউএনবি