সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

সিলেটে মা-মেয়েকে ৭ দিন ধরে ধর্ষণ, গ্রেপ্তার ২

সিলেটের ওসমানীনগর উপজেলায় এক নারী ও তার ১৫ বছর বয়সী মেয়েকে সাতদিন ধরে ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-ওসমানীনগর উপজেলার গোয়ালবাজার এলাকার সুপ্রিম ফিলিং স্টেশনের ম্যানেজার মতিন মিয়া এবং একই এলাকার বগুড়া হোটেলের মালিক বুলবুল (৪০)।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈন উদ্দিন জানান, ধর্ষণের শিকার নারী একটি হোটেলে কাজ করতেন এবং মেয়েকে নিয়ে উপজেলা সদরের ওই হোটেলের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন।
তিনি বলেন, অপরাধীরা মা ও মেয়েকে তুলে নিয়ে যায় এবং ১৪ থেকে ২০ জুন পর্যন্ত সাতদিন ধরে তাদের ধর্ষণ করে।
ধর্ষকদের জিম্মি থেকে রেহাই পেয়ে ওই নারী গত ৪ আগস্ট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুজনকে আসামি করে একটি অভিযোগ করেন।
ভুক্তভোগীরা বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ওয়ান স্টপ-ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

—ইউএনবি