সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সোনিয়া গান্ধী আবার করোনায় আক্রান্ত

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী দুই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন।
শনিবার কংগ্রেসের এক জ্যৈষ্ঠ নেতা টুইটারে লেখেন, ৭৫ বছর বয়সী গান্ধী বর্তমানে রাজধানীতে হোম আইসোলেশনে রয়েছেন।
সাবেক ফেডারেল মন্ত্রী জয়রাম রমেশ লেখেন, ‘কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী আজ কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। তিনি সরকারি প্রোটোকল অনুযায়ী আইসোলেশনে থাকবেন।’
চলতি বছরের জুনেও গান্ধী করোনাভাইরাসের আক্রান্ত হন এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
এর আগে গান্ধীর ছেলে রাহুল ও মেয়ে প্রিয়াঙ্কা কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন।

—ইউএনবি